তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কেরানীগঞ্জের প্রতিপক্ষ ধামরাই উপজেলা। রবিবার (২৭ জুলাই) কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে দোহার উপজেলাকে ( ০৪-০০) এবং প্রথম খেলায় ২-০ গোলে পরাজিত করে তারা এই যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের ১০ নাম্বার জার্সি পরহিত রুবেল হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন।

বিকেল সাড়ে ৪ টায় খেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার , ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ অনেকে।
এর আগে সাভার উপজেলাকে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা। আগামী ২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।