রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের তুলনায় ঢাকা থেকে বরিশাল গামী যাত্রীর সংখ্যা অতি নগন্য। পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে সদরঘাট থেকে দক্ষিণ বঙ্গের অধিকাংশ যাত্রী লঞ্চে যেত। যেখানে তাদের বাড়ি যেতে সময়ক্ষেপন হতো।আজ বিকেলে রওনা দিলে পরের দিন ভোরে তারা পৌছাইতো। অনেকের বাড়ি লঞ্চ ঘাট থেকে দূরে থাকায় তাদের নানা ভোগান্তি পোহাতে হয়। এক্ষেত্রে বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ায় এসব যাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। তারা এখন লঞ্চের বিকল্প হিসেবে সড়ক পথে যাতায়াত (বাসকে) বেছে নিয়েছে। এতে সময় ও ভাড়া দুটোই সাশ্রয় হয়।
প্রত্যক্ষ একজন যাত্রী জাহিদ (২৮) সাথে কথা বললে তিনি জানান আগে আমরা প্রায়ই সদরঘাট থেকে লঞ্চে করে আমার নিজ জেলা পটুয়াখালী যেতাম। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন আমরা সড়ক পথে বেশি যাতায়াত করে থাকি। লঞ্চে যাওয়া আসা দীর্ঘ সময় ক্ষেপণ তাই লঞ্চে খুব কম যাওয়া হয়।
সদরঘাটের একজন কুলি সুমন মাতুব্বর (৩২) জানান, একটা সময় সদরঘাটে আমাদের কাজের চাপ অনেক ছিল। সারাদিন ব্যস্ত থাকতাম যাত্রীদের মালামাল বহন করার কাজে। যা বর্তমানে থমকে গেছে। আগের মতো এখন আর বেশি যাত্রী আসা যাওয়া করে না বিধায় তেমন ভিড় দেখা যায় না।
একজন দর্শনার্থী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান (২৬) বলেন, আমরা আগে সদরঘাট লঞ্চে টার্মিনালে আসলে যাত্রীদের প্রচন্ড ভিড় লেগে থাকতো। এখন এখানে আসলে প্রায় লঞ্চ গুলিতে যাত্রী সংকট দেখা যায়। আমার বাড়ি বরিশাল শহরে। আগে ঈদের সিজন ছাড়া ও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার সদরঘাট থেকে প্রচুর লঞ্চ বরিশাল তথা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় যেতো। কিন্তু বর্তমানে এর সংখ্যা অতি নগন্য।
এ নিয়ে পারাবত ১২ লঞ্চ মাস্টারের সাথে কথা বললে তিনি বলেন সদরঘাট থেকে বরিশাল ও অন্যান্য জেলার লঞ্চ গুলোতে পূর্বের ন্যায় যাত্রী পাওয়া যায় না। আমাদের কোম্পানির অসংখ্য লঞ্চ প্রতিদিন আসা যাওয়া করতো, সেখানে দৈনিক হাতে গোনা কয়েকটা লঞ্চ চালাতে হচ্ছে। আমাদের এই ব্যবসায় এখন সংকট কালীন সময় যাচ্ছে।
মনির হোসেন (৪১) নামের ভোলা শহরের এক জামাই বলেন, ভোলার মানুষেররা এখনো ও লঞ্চে যাতায়াত করে বলে সদরঘাটে এখন ও বেশ কিছু যাত্রীর সমাগম দেখা যায়। আমাদের জন্য গাড়ির চেয়ে লঞ্চে সুবিধা কেননা পদ্মা সেতু দিয়ে ভোলা যেতে আমাদের আরও দুই থেকে তিনটা ফেরি পার হতে হয়। তাই ভোলার লোকজন আজও লঞ্চের উপর বেশি নির্ভরশীল।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিল্লাল (৩৩) বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমি আমার নিজ বাড়ি বাউফলে আর লঞ্চে যাই নি। আমাদের বাড়িতে আগে লঞ্চ যেতে ৭-৮ ঘন্টা লেগে যেত। বর্তমানে আমরা খুব সহজেই গাড়িতে সল্প সময় চলে যেতে পারছি। তাই এখন নদী পথে আমাদের যাতায়াত কমে গেছে।
শাহিন (৩৪)নামের সদরঘাটের এক দোকানি বলেন,আগে সদরঘাটে যাত্রীদের চাও ছিল ব্যাপক। এখনো চাপ থাকে কিন্তু পূর্বের তুলনায় খুবই কম। এজন্য আমাদের বেচাকেনা ও কমে গেছে। লঞ্চে যাত্রীরা না গিয়ে সড়ক পথে পদ্মা সেতু হয়ে বেশি যাতায়াত করে থাকে।
শুকুর আলি (৫০) নামের একজন নৌকা চালক বলেন, একটা সময় সদরঘাট ছিল খুবই জমজমাটপূর্ণ এলাকা। সড়কে পথে দক্ষিণ বঙ্গের যাতায়াত সহজ ও সময় স্বল্প হওয়ায় সদরঘাটের যাত্রীদের ভিড় অনেকটা কমে গেছে। আমাদের নৌকার যাত্রীও কমছে। এজন্য আমাদের আয়ও কমে গেছে।


মন্তব্য করুন