মানুষ মানুষের জন্য কথাটা আমাদের সমাজে বহুল পরিচিত। আমরা আসলে মানুষের জন্য কতোটুকু করতে পেরেছি। সমাজের অসহায়, গরীব, দুস্ত পথ শিশুদের জন্য সমাজের কতোজন মানুষ এগিয়ে এসেছি।কতো উন্নয়ন সংস্করণ এক্ষেত্রে আমরা পথশিশু ছিন্ন মূল মানুষের জন্য কি করেছি তা প্রশ্নই জাগে।

রাজধানীর বেশিরভাগ অঞ্চলে প্রায় দেখা যায়  ছিন্নমূল মানুষেরা পার্ক, উদ্যান ও রাস্তায় বসবাস করে থাকে। জীর্ণশীর্ণ ময়লা যুক্ত, নোংরা পোশাকসহ বিভৎস অবস্থায়। তাদের পরিবারের সাথে নেই কোনো ছিটেফোঁটা সম্পর্ক।

পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে প্রায় দেখা যায় একজন পথ শিশু নাম ওর নয়ন, ওর সাথে কথা বলে জানা, ছেলেটির বয়স ১৩ বছর।  সেই কবে থেকে সে এরকম হয়েছে তা ও নিজেও জানে না।  ছোট বেলা কে ওকে এখানে রেখে গেছে তা ওর স্মরণে নেই। ভিক্টোরিয়া পার্ক সহ ঢাকার শহরের প্রায় পার্ক ও উদ্যানে ওর আনা গোনা আছে।

ভিক্টোরিয়া পার্কের পাশের সদরঘাট গামী রোডে কয়েকজন পথশিশুকে দেখতে পাই, দুইটা ছেলে একটা মেয়ে ওরা সবাই শিশু। একটু খেয়াল করে দেখলাম ওরা পলিথিন মুখে দিয়ে শ্বাস নিয়ে আবার মুখ থেকে বের করছে। ওদের জিজ্ঞেস করলাম এগুলো কি খাও ওরা বলল ভাই কিছু না। তখন পাশের এক পথচারী হাবিবুল্লাহ বলেন, এটাকে ডান্ডি বলে। এখানকার প্রতিটি শিশু ও কিশোর পথশিশুরা এই জিনিসটা খেয়ে থাকে।

পাশেই আরেকটা মেয়েকে দেখলাম চুলগুলো এলোমেলো, উশকো খুশকো,চেহারা মলিন কোলে একটা ছোট শিশু সন্তান নিয়ে বসে আছে। তার পিছনে বসে আরেক মহিলা তার চুলে বেনি তুলে দিচ্ছে। তুলি রঙে পড়া আরেকটি ছোট শিশু পাশে বসেই খেলা করছে।

কিছুক্ষন পরে তাদের সাথে আসর জমাতে চলে আসে আর কিছু পথ শিশু। একপর্যায়ে  তাদের মধ্যে চলে খুনসুটি।

ভিক্টোরিয়া পার্কটি পুরান ঢাকার মানুষের জন্য একটা বিনোদন ও অবসাদের কেন্দ্র। এখানকার মানুষগুলো সকাল বিকাল দুই বেলা হাটাহাটি করে। এসকল পথচারীদের নিকট থেকে এই ছিন্নমূল শিশুরা টাকা নিয়ে তাদের আহার্য নিবারন করে।

পার্কে ঘুরতে আসা কাবা কাকলি নামের এক শিক্ষার্থী জানান ছিন্ন মূল মানুষের জীবন যাপন দেখলে মনে হয় ক্ষুধার রাজ্য পৃথিবী যেনো গদ্যময়। সমাজের স্বাবলম্বী মানুষের উচিত অসহায় অন্যহীন মানুষের খোঁজ খবর নেওয়া। একমুঠো খাবারের জন্য তাদের পেটের মধ্যে ক্ষুধায় হাহাকার করে।

ভিক্টোরিয়া পার্কেই জগ্ননাথ বিশ্ববিদ্যাল যাওয়ার  গেটের পাশে কয়েকজনকে দেখা যায় কি যেন খাচ্ছে। পরে ওদের দিকে গিয়ে বিষয়টি জানতে চাইলে কেউ মুখ খুলতে চাচ্ছিল না। পরে এক পথচারী হাসান নামের একজন বলেন, এখানে প্রায়ই ওরা বিড়ি সিকারেট সহ মাদকদ্রব্য সেবন করে থাকে।