ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

জুলাই বিপ্লব ২৪

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৬ আগস্ট ২০২৫   ৩০০ বার পঠিত
জুলাই বিপ্লব ২৪

প্রতীকী ছবি  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দিনে দিনে কত বাড়িতেছে খুন
হচ্ছে গুম , হচ্ছে গ্রেফতার।
ওরা নারীর ও রাখল না মান
শিশুর ও নিয়ে নিল প্রাণ।
অবশেষে মা মারা যায়
মারা যায় বাবা
মরে শিক্ষকের সম্মান।
মারা যায় শ্রমিক
মারা যায় অধিক
মেধাসহ জান।
হুজুর মরে
নিরপেক্ষ ও মরে
মরে আমজনতা
কে আমি কে তুমি
মরে রাজাকার!
কি ঘটিলো তবে
কেন বাংলা এত উত্তাল?
চেয়েছিলো ছাত্র নায্য অধিকার তার।
শাসক ভাবিলো
এ কি কথা
আজিকে চায় অধিকার
কালকে চাইবে স্বাধীনতা তার।
জুলুম তবে করব কাদের
ও কুত্তারা- গুলি কর।
ঝাঝড়া হলো সেই গুলিতে পুলিশের ই সন্তান।
চলছে গুলি উঠছে লাঠি
মানবতার শিরদাঁড়ায়।
জানত কি ওরা হায়
এতেই ওদের কাল
সবেই না হলো শুরু।
তারপরে করিল পদে পদে ভুল
সেনারা দিল ভুলেরই মাশুল।
এ কি রে কারফিউ লাগা দেশে
সম্মান নষ্ট করি ক্ষণ
তারপর সাজাই নাটক
আহা!সে কি কুমিরের কান্না
দেখতে যদি অগ্রজ!
তোমার জন্য ই এই লেখা
ভুলে যেও না কভু যেন
আওয়ামীই মেরেছে তোমার পূর্বসুরীজন।
শোনো তবে আরো, বুক পাতা যুবক দাঁড়ানো এক
একে একে এক দুই তিন
গুলি যাচ্ছে আর ভেদ করছে
যুবক যেন বাংলার বাঘ
ভাঙবে তবু মচকাবে না।
গুলিতেই  নিল সে শেষ নিঃশ্বাস
সেই আবু সাইদ চলে গেলো কালের সাক্ষী হয়ে
সেই মুগ্ধ খরা বাংলার বুকে দিচ্ছিলো পানি
কিছু প্রাণ তাজা করে নিজের প্রাণ ঝরাইলো বুঝি।
তুমি দেখবে রাস্তায় পড়ে আছে বুকপকেটের পেন্সিল আর রক্ত ।
তুমি দেখবে যে মানুষ ঘুমাচ্ছে না ভয়ে আতঙ্কে
মানুষ হাসতে ভুলে গেছে মা
মা রে তুমি দেখবে কান্নায় ভেঙে পড়েছে শহিদের জননী
তুমি দেখবে তবু একটি রেলের জন্য কাঁদেন স্বৈরাচারী জালিম
কাঁদেন কুকুরের অপমানে
যারা রাস্তায় জন্মেছে রাস্তায় মানুষ মারে
তুমি দেখবে এই বাংলার আগুন আকাশে ওড়ে কিভাবে
তুমি দেখবে পুরো বিশ্ব
আমাদের জন্য কেঁদেছে।
২৪ এর জুলাইয়ে এটি ঘটেছে।

কবি : মোসাঃ তানজিলা , শিক্ষার্থী , রসায়ন বিভাগ,  ইডেন মহিলা কলেজ, ঢাকা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa