“রক্তঝরা রাজপথ”
মাশিয়াত খান বারিষা

জুলাই মাসে মারা গেলো কতো শত মানুষ,
আমরা কভু উড়াবো না আর আকাশে রঙিন ফানুস

আর কেউ তো বলবে না ভাই পানি লাগবে পানি,
আমরা স্বাধীন হতে পারবো এটা আমি জানি।

আবু সাইদের মতো কি কেউ বুকটা পেতে দেয়,
রাস্তার পাশ দিয়ে যে আজ কতো খাঁটিয়া নেয়।

বাচ্চা গেল ছাদের উপর এটা কি তার দোষ,
শেখ হাসিনা বলে উঠলো এটাই তো মন্দঘোষ।

অপরাধ কি সবার এই চাওয়া অধিকার,
শেখ হাসিনা বলল তোমরাই তো রাজাকার।

আকাশ কাঁদে, নদী কাঁদে, কাঁদে যে এই ধরা,
রক্ত দিয়ে তোরা দেশটাকেই না জড়া ।

সবাই দেখি বলে ওঠে, রক্তের বন্যায়
আবার দেখি বলে ওঠে, ভেসে যাবে অন্যায় ।

আমি শুধু বলবো তোমায়,
ভুল হয়েছে দেশটা চেনায়।

ভয়ে আতঙ্কে ছিল সবাই,
২০২৪ এর ৩৬ শে জুলাই,

ভালোবাসি তোমায় বেশ,
আমার সোনার বাংলাদেশ।

কবি : ৭ম শ্রেণির শিক্ষার্থী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা।