ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪   ৮০ বার পঠিত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। গত মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, “ভারাক্রান্ত মন ও অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।”

নিহত সেনাদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।”

সূত্র: এএফপি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa