সংস্কারে দীর্ঘসূত্রীতা, বেহাল দশায় লালকুঠি এই শিরোনামে Daynightbd.com অনলাইন পোর্টালে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনটি চোখে পড়ে বিডি ক্লিন কয়েকজন কর্মীর। তারা তাদের সাপ্তাহিক পরিক্রমার অংশ হিসেবে শুক্রবার (৮ আগস্ট) সদরঘাট লালকুঠি ঘাট পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান রাখেন। তাদের মধ্যে থেকে একজন ডেনাইটবিডি.কম পোর্টালে প্রকাশিত ‘সংস্কারে দীর্ঘ সূত্রিতা বেহাল দশায় লালকুঠি ‘ প্রতিবেদনটি পড়ে লালকুঠি সম্পর্কে ধারণা নিয়েছিলো। কিন্তু শুক্রবার যখন সরাসরি লালকুঠি ঘাটে গিয়ে পৌছালো তখন সে তার প্রতিবেদন পড়ার অভিজ্ঞতা বাকিদের সাথে মতবিনিময় করে লালকুঠি ঘুরে দেখার ইচ্ছে পোষণ করে পাশাপাশি পরিস্কার করার উদ্যোগ নেয়। এসময় তারা লালকুঠি মধ্যে থাকা বহুদিনের ময়লা আবর্জনা পয়ঃনিষ্কাশন সরিয়ে ফেলেছেন। লালকুঠি আশেপাশের ময়লার যতো বাগাঢ় রয়েছে সেগুলো পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে রেখে দেন।

এ নিয়ে জাহিদুল ইসলাম, জোনাল সহ-সমন্বয়ক বিডি ক্লিন ঢাকা দক্ষিণ (১১ নং জোন পুরান ঢাকা জোন) ডেনাইটবিডি.কম কে জানান প্রতিদিন হয়তো কোন রাস্তার পাশ দিয়ে হেটে গেলেও ওই রাস্তার ধারে থাকা অতি মূল্যবান জিনিসের দিকে ফিরেও তাকাই না ওই অতি মূল্যায়িত বিষয় সম্পর্কে না জানার কারনে।ওই রকম একটা ঘটনা আপনাদের বলি,আপনারা হয়তো জানেন বিডি ক্লিন একটা সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। বিডি ক্লিন মানুষের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয় এটাই তার মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার বিডি ক্লিন এর সপ্তাহিক ইভেন্ট (পরিচ্ছন্নতা কার্যক্রম) পরিচালিত হয়।

জাহিদ বলেন, গত শুক্রবার আমাদের ইভেন্ট ছিল লালকুঠির ঘাট। আমি ইভেন্টে যাওয়ার ঠিক আগের দিন ফেজবুকে স্ক্রলিং করছিলাম। হঠাৎ আমার সামনে চলে আসে একটি প্রতিবেদন  যা দৈনিক ডেনাইটবিডি.কম পোর্টালের  নিজস্ব প্রতিবেদক মো. ইমরান হোসেন লেখা ‘সংস্কারে দীর্ঘ সূত্রীতা, বেহাল দশায় লালকুঠি’ শিরোনামে করা। অবহেলিত লালকুঠি নিয়ে আমি তখন অবাক হলাম আমরা এতদিন যেখানে ইভেন্ট করতাম তার ঠিক কিছু দূরে জরাজীর্ণ এই কুটির আগে কখনও এরকম ভাবে খেয়াল করি নি। আমি যখন ইভেন্টে গেলাম তখন আমার টিমের সমন্বয়ককে বললাম ভাই আমরা তো মূলত লাল কুটির যেটা ওইটার মধ্যে ইভেন্ট করতে পারি।তখন আমরা দুজন গিয়ে স্থানটি পরিদর্শন করি এবং লালকুঠির মধ্যেই আমাদের পরিচ্ছন্নতা ইভেন্ট সম্পূর্ণ করি। ধন্যবাদ ডেনাইটবিডি.কমকে সবসময় এভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পুরান ঢাকার ঐতিহ্যের ধারকবাহক স্থানগুলো সাধারণ মানুষের নিকট তুলে ধরবে এই প্রত্যাশা রাখি।