ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

২৩৬ আসনের ফলাফলে এগিয়ে ইমরানের সমর্থিতরা

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪   ৮৯ বার পঠিত
২৩৬ আসনের ফলাফলে এগিয়ে ইমরানের সমর্থিতরা

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৩৬ আসনের বেসরকারি ফল জানা গেছে। প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভির লাইভ আপডেট থেকে জানা গেছে, এ পর্যন্ত প্রাপ্ত ২৩৬ আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৫টি আসন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬৭টি আসন, আর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো-জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫২টি আসন।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) পেয়েছে ১৫ আসন। ইসতেহখাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) পেয়েছে দুটি আসন। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) পেয়েছে তিনটি আসন। একটি আসন পেয়েছে ধর্মভিত্তিক আরেক দল জমিয়তে-উলামায়ে-ইসলাম (জেইউই-এফ)। অন্যান্য দল বাকি একটি আসন পেয়েছে।

জিওটিভি ২০০ আসনের ফল জানালেও পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে ১৭৫টি আসনের ফল। এর মধ্যে, পিটিআই সমর্থিতরা পেয়েছেন ৬৮টি আসন, পিএমএল-এন পেয়েছে ৫১টি আসন, আর পিপিপি পেয়েছে ৩৮টি আসন। জেএফই-এফ পেয়েছে একটি আসন, বাকি ১৭টি আসন পেয়েছে অন্যান্যরা।

পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa