ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

নির্বাচন নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের বিবৃতি

ডেনাইট ডেস্ক
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   ৭২ বার পঠিত
নির্বাচন নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের বিবৃতি

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। ছবি : সংগৃহীত  

পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনাও শেষ হয়েছে। তবে ভোটের দু’দিন পার হলেও এখনো সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। এর আগেই সফল নির্বাচনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির।

পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে জেনারেল মুনির তত্ত্বাবধায়ক সরকার, পাকিস্তানের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের জনগণের তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অবাধ এবং বাধাহীন অংশগ্রহণ পাকিস্তানের সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করে।

একই সঙ্গে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী প্রক্রিয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রশংসার দাবিদার বলেও জানান তিনি।

এছাড়াও জাতীয় গণমাধ্যম, সুশীল সমাজ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগের সদস্যদের দ্বারা পরিচালিত গঠনমূলক ভূমিকা নির্বাচন সফলে ভূমিকা রেখেছে।

বিবৃতি আরও বলা হয়, নির্বাচন জয়-পরাজয়ের শূন্য-সমষ্টি নয় বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের একটি মহড়া। রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত যা গণতন্ত্রকে কার্যকরী ও উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায় হতে পারে।

পাকিস্তানের জনগণ যেহেতু পাকিস্তানের সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা রেখেছে, এখন রাজনৈতিক পরিপক্কতা এবং ঐক্যের সঙ্গে এর প্রতিদান দেওয়া সমস্ত রাজনৈতিক দলের উপর কর্তব্য।

সূত্র: সামা টিভি, রয়টার্স

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa