ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

শাকিব ‘মটু’ বলায় ওজন কমালেন অপু বিশ্বাস!‍

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   ১৩১ বার পঠিত
শাকিব ‘মটু’ বলায় ওজন কমালেন অপু বিশ্বাস!‍

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন অপু বিশ্বাস। এর আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন শাকিব খান।

ওই সময় শাকিব-অপু ও জয়ের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

সে সময়ের অনেক আনন্দঘন মুহূর্তের স্মৃতি জমে আছে অপু বিশ্বাসের মনে। আর সেকথা এবার মন খুলে বললেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি একটি পডকাস্টের অতিথি হয়ে অপু বিশ্বাস বলেন, মজার স্মৃতি অনেক আছে। একটা মজার স্মৃতি হচ্ছে- সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল, আমি আসতে একটু দেরি করেছিলাম। জয় আইসক্রিম খেতে চেয়েছিল। আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি জোরে জোরে বলছিলাম, ‘এই আমাকে নেবে না। ’

তিনি আরও বলেন, একটা ভিডিও দেখবেন, আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটা জয়ের বাবা করেছিল। ঘোড়ার যারা রাইড করে, তারা আমাকে পরে ঘোড়ায় উঠিয়ে দেয়। আমি শাকিবকে বললাম ‘তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। ’ তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে। ’

এছাড়াও অনুষ্ঠানে অপু বলেন, শাকিব মাঝে মাঝে মটু মটু বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি।

নেটিজেনদের বুলিং নিয়েও পডকাস্টে কথা বলেন অপু। তার ভাষ্য, সামাজিকমাধ্যমকে আমি যতটা সাপোর্ট করি, আবার মাঝে মাঝে ততটা কষ্ট লাগে। তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এত অনর্থক করেন?

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় পার করেছেন শাকিব খান ও শবনম বুবলী আর তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর। অপুর মতো তাদের ঘুরে বেড়ানোর ভিডিও ও ছবিও এখন ভাইরাল। নেটিজেদের একাংশ বলছে, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য ওইসব ছবি তুলেছেন তারা।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, হতে পারে! আমি যেহেতু আমেরিকার নাগরিক হতে যাইনি। সো এই বিষয়ে কোনো রুলস আমি পড়িওনি, জানিও না।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa