বাঁধন স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন। বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট এর একজন একনিষ্ঠ কর্মী সাজিদ খান। তিনি অত্র কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২৩-২৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী। যিনি গত বছরের অক্টোবর মাসে বাঁধনের সাথে যুক্ত হয়ে প্রথম রক্ত সংগ্রহ শুরু করে এ বছরের জানুয়ারি মাসে। জরুরি প্রয়োজন শত শত জন মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে প্রাণ বাচাতে সক্ষম হয়েছেন।
রক্তযোদ্ধা সাজিদ খান তার স্বপ্ন পূরণের কথা বলেছেন ডেনাইটবিডি.কমকে। পাঠকদের উদ্দেশ্য সাজিদ খান যা জানান তা হুবহু তুলে ধরা হলো :
আসসালামু আলাইকুম,
” একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাঁধন”
শুরুটা ছিলো ৭ ব্যাগ দিয়ে যদিও আমি এই সংগঠনের সাথে অক্টোবর ২৭, ২০২৪ থেকে যুক্ত ছিলাম। জানুয়ারী মাসে যখন ৭ ব্যাগ রক্তদাতা ম্যানেজ করি, ঠিক তখন আমার মনের প্রতি ইচ্ছা বা আগ্রহ তৈরি হয় যে ইউনিটকে কোনো একটা সময় ১০০ ব্যাগ রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো, জানি না এটা কখনো সম্ভব হবে কিনা, তারপর চেষ্টা করে দেখবো। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি আমার কথা রাখতে সফল হই।
জানুয়ারী থেকে আগস্ট মাস পর্যন্ত ব্যক্তিগত রক্তদাতা ম্যানেজের পরিমানঃ
জানুয়ারী – ৭ ব্যাগ
ফেব্রুয়ারী – ২০ ব্যাগ
মার্চ – ২৮ ব্যাগ
এপ্রিল – ৫৫ ব্যাগ
মে – ৮৩ ব্যাগ
জুন – ৪১ ব্যাগ
জুলাই – ২৬ ব্যাগ
আগস্ট – ১০৬ ব্যাগ (২৮ আগস্ট পর্যন্ত)
সর্বমোট : ৩৬৬ ব্যাগ
বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের সভাপতি সাফুল আছরার জানান, আমি সত্যি আমাদের ইউনিটের একনিষ্ঠ কর্মী সাজিদ খানের এই স্বপ্ন পূরণের সঙ্গী হতে পেরে গর্বিত। ছেলেটাকে শুরু থেকে দেখেছি কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড। শুধু রক্ত মেনেজ করেই ক্ষান্ত নন সাংগঠনিক দক্ষতা ও রয়েছে চমৎকার প্রবোধ। সাজিদের মতো প্রতিটি কর্মী রক্ত সংগ্রহ ও সাংগঠনিক কাজে এগিয়ে যাক। তবে ওদের প্রতি একটা পরামর্শ থাকবে সংগঠন কাজ করলে শুধু হবে না একাডেমিক পড়াশোনায় বেশি গুরুত্ব দিতে হবে।
উল্লেখ, বাঁধন একটি সেবামূলক স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা। ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে এই সংস্থাটি যাত্রা শুরু করে।বর্তমানে দেশের ৬১ টি জেলায় ৯২ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৪৮ টি ইউনিট ও ১৪ টি পরিবারের মাধ্যমে বাঁধন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সংস্থার স্বপ্ন হল এমন একটি সমাজ তৈরি করা যেখানে স্নাতক/স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা রোগীদের জন্য অবিলম্বে রক্ত দান করে বিপন্ন জীবন বাঁচানোর চেষ্টায় ‘সর্বদা নির্দ্বিধায় তৈরি’ থাকবে।স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন গত আটাশ বছরে প্রায় ১১,৩৭,৩০৯ ব্যাগ বিশুদ্ধ রক্তের সরবরাহ করেছে। একই সাথে ২৪.৩৬ লক্ষ মানুষ কে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে সক্ষম হয়েছে।
এ সংস্থার নিজস্ব এ্যাপ রয়েছে । বাঁধন অ্যাপে দেশের ৫৮টি জেলা থেকে ইতোমধ্যে প্রায় ৬৪ হাজার রক্তদাতার তথ্য যুক্ত হয়েছে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। রক্তদানে আগ্রহী এই ৬৪ হাজার রক্তদাতার সবাই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।


মন্তব্য করুন