ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

পিএমএল-এন বা পিটিআই কারো সাথেই জোটের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়নি: বিলাওয়াল

ডে নাইট ডেস্ক
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   ৬৪ বার পঠিত
পিএমএল-এন বা পিটিআই কারো সাথেই জোটের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়নি: বিলাওয়াল

সংগৃহীত ছবি  

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তার দলের সাথে জোট গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো দলের সাথেই আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তবে বিলাওয়াল মেনে নিয়েছেন, তার দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়।

তার বাবা আসিফ আলি জারদারির সাথে পিএমএল-এনের সভাপতি শেহবাজ শরীফের কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিলাওয়াল বলেন, ‌‘আমি এ বিষয়ক সভার বিষয়ে নিশ্চিত করার মতো কোনো অবস্থানে নেই। যখন পুরোপুরি ফলাফল সামনে আসবে। সে সময়ই আমরা একটা অবস্থায় আসবো।’

এ ছাড়া পিটিআইর কোনো প্রার্থীও তার সাথে এককভাবে যোগাযোগ করেনি বলেও নিশ্চিত করেছেন পিপিপি নেতা বিলাওয়াল। তিনি বলেছেন, ‘আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর কাছাকাছি আছি, তবে তাদের কেউ পিটিআই সমর্থিত স্বতন্ত্র নয়।’

সূত্র: ডন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa