গত মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় কদমতলী টু আব্দুল্লাহপুর রাস্তায় ট্রাকটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা দিয়ে গভীর রাতে এক্সিডেন্ট করে এতে ট্রাকটির সামনের চাকা সামনের ইঞ্জিনসহ সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এতে আহত হয় ট্রাকচালক এবং হেল্পার।

পুলিশ সূত্র জানায়- এখানে প্রায়ই রাতের বেলায় ডিভাইডারটি চোখে দেখা যায় না বিধায় এখান থেকে গত ৩ মাসে ৫/৬ বার একসিডেন্টের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কখনো সঠিক উদ্যোগ নেয়নি এখানে কোন চিহ্ন দেইনি যার দ্বারা রাতে চলাচলের সময় গাড়ি চালকরা দেখতে পাবেন যেখানে একটি ডিভাইডার রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ-এখানে প্রায়ই এক্সিডেন্টের শিকার হচ্ছে বিভিন্ন গাড়ি চালকরা। এর প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ্য করেন এখানে রোডডিভাইরাটি ঠিকমতো দেখা যায় না যার কারণে এক্সিডেন্টের ঘটনা ঘটছে।

এসময় সড়কের রাস্তায় ডিভাইডারের চিহ্নু বসিয়ে ঝুলিমুক্ত করনের দাবি জানান তারা।