রাজধানীর গেন্ডারিয়া থানা থেকে লুট হওয়া একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-১০। আটক হওয়া ব্যক্তি নাম মো. রনি ওরফে শুটার রনি। এসময় তার কাছে ১ টি বিদেশি পিস্তল,১ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আজ (৭ সেপ্টেম্বর) রাজধানীর সিপিসি ১ যাত্রাবাড়ী ক্যাম্প র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সিপিসি ১ যাত্রাবাড়ী ক্যাম্প ঢাকা এর একটি চৌকস দল গতকাল ৬ সেপ্টেম্বর রাত পৌনে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার গেন্ডারিয়া থানাধীন আজগর আলী হাসপাতাল এলাকায় কতিপয় ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্য অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছিল। প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর ঐ এলাকায় আমাদের একটি দল নজরদারির আওতায় রাখে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষে বর্ণিত স্থানে পৌঁছামাত্র আসামি রনি ওরফে শুটার রনি র্যাব আসার খবর পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। ‘
তিনি আরও জানান,’উদ্ধারকৃত অস্ত্রটি ২৪ এর গণঅভ্যুত্থান কালে শ্যামপুর থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র, যা সে অবৈধভাবে তার হেফাজতে রেখেছিল।’
র্যাব জানায়,’শুটার রনি শুধু মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্র ধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে বেশ কিছু দিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। ‘
উল্লেখ্য,উদ্ধারকৃত অস্ত্রটি শ্যামপুর থানার পুলিশের অস্ত্র বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত করেছে র্যাব।



মন্তব্য করুন