গাজীপুরে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর রেল জংশনের আওটার সিগন্যাল এলাকায় রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
একই দিন ভোরে কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হন।
পুলিশ জানায়, সকালে জয়দেবপুর রেল জংশনের আওটার সিগন্যাল সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্যদিকে, ভোরে কালিয়াকৈরের পাকার মাথা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন