ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

রাফায় ইসরাইলি হামলায় ১০ শিশুসহ ২৮ ফিলিস্তিনির মৃত্যু

ডে নাইট ডেস্ক
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   ৬৪ বার পঠিত
রাফায় ইসরাইলি হামলায় ১০ শিশুসহ ২৮ ফিলিস্তিনির মৃত্যু

সংগৃহীত ছবি  

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় গতকাল শনিবার সকালে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর এপির। শনিবার সকালে রাফা এলাকায় তিনটি বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানান একজন স্বাস্থ্য কর্মকর্তা।

এপির সাংবাদিকরা জানিয়েছেন, মৃতদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি বিমান হামলায় তিনটি পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন; যার মধ্যে শিশু মোট ১০ জন। সবচেয়ে ছোট শিশুর বয়স তিন মাস।

গাজার দক্ষিণের অঞ্চল রাফাকে আগে ‘নিরাপদ অঞ্চল’ বলে আখ্যা দিয়েছিল ইসরাইল। এবার সেখানেই তাদের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান শুরুর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটি থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।

এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই রাফায় বিমান হামলা চালানো হয়েছে। তবে ঘোষিত স্থল অভিযান কবে থেকে শুরু করা হবে তা এখনো পরিষ্কার করেননি নেতানিয়াহু। তার এই ঘোষণার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাফায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa