ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

২৪ ঘণ্টা দুর্যোগের চেয়েও মানুষের ভয়ে বেশি থাকি: মাহি

ডেনাইটবিডি ডেস্ক
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   ৭৩ বার পঠিত
২৪ ঘণ্টা দুর্যোগের চেয়েও মানুষের ভয়ে বেশি থাকি: মাহি

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।

মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয় থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার না, সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।বর্তমান সমাজের চিত্র তুলে ধরে তিনি আরও লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।

সবচেয়ে কষ্টের বিষয় উল্লেখ করে মাহি বলেন, আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

শেষে দুটি প্রশ্ন ছুড়ে দেন তিনি লেখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?

তার এই আবেগঘন লেখাটি নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মাহির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, যেন তাদের মনের কথাগুলোই প্রকাশ করেছেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa