ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান মালালার

ডে নাইট ডেস্ক
রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   ৮৭ বার পঠিত
জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান মালালার

পাকিস্তানে ১৬তম জাতীয় নির্বাচনের ফল নিয়ে সৃষ্টি অনিশ্চয়তার মধ্যে নির্বাচিত প্রার্থীসহ সব পক্ষকে বিনয়ের সঙ্গে গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নারীশিক্ষা অধিকারকর্মী এবং শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। একইসঙ্গে দেশটিতে গণতান্ত্রিক ধারার চর্চাকে গুরুত্ব দিতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজনের প্রয়োজন রয়েছে, বলেন মালালা ইউসুফজাই। একইসঙ্গে নির্বাচিত ব্যক্তিদের ভোটারদের সিদ্ধান্তকে বিনয়ের সঙ্গে মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

২০১৪ সালে ২৬ বছর বয়সে ওই নারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পান। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন রয়েছে, যার মধ্যে ভোট গণনায় স্বচ্ছতা এবং ফলাফলের প্রতি সম্মানও থাকা চাই।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa