বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির  কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামাল আবু নাসের ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তুহিন।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি আগামী ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, আবু মনসুর মোহাম্মদ সাইদুজ্জামান ও মোঃ নাজিম-উদ-দৌলা । কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সহ-সম্পাদক মোঃ আশিকুর রহমান ও মোঃ মারুফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোজাহিদ কবির রুমন।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন, মোঃ আবুল খায়ের, মোঃ মাহমুদুল হাসান, মোঃ আইয়ুব আলী, মোঃ ইসমাইল, কাজী আসিফুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, নুর নাহার সোমা, ফরিদা আক্তার ও ফারজানা ইসলাম।