উত্তরা ৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট্য সমাজসেবক ও রাজনীতিবিদ এম আনোয়ারুল ইসলাম পলাশের সৌজন্যে ৬নং সেক্টরবাসীকে ঐক্যমতের আহ্বান জানিয়ে ১লা নভেম্বর বাদ এশা সোসাইটির মিলনায়তন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬নং সেক্টরের মুয়াজ্জিন তাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অত:পর ৬নং সেক্টর মসজিদের ইমাম ৬নং সেক্টরের বসবাসকারী সকলের মাঝে ঐক্য ফিরে আসার দোয়া করেন এবং প্রধান নির্বাচন কমিশনার এম আনোয়ারুল ইসলাম পলাশ যেন সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারেন সে জন্য দোয়া করেন।
প্রধান নির্বাচন কমিশনার এম আনোয়ারুল ইসলাম পলাশ তাঁর বক্তব্যে যেসব সদস্য ওয়েলফেয়ার সোসাইটিকে বিনির্মাণে যেসব সদস্যরা পরিশ্রম করেছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করেন এবং যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের মাগফেরাত কামনা করেন।
এম আনোয়ারুল ইসলাম পলাশ স্বাধীনতা সংগ্রামে এবং জুলাইয়ের আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের অবদান স্বীকার করে বলেন- আমরা ফ্যাসিস্টদের বাদ দিয়ে সবাইকে নিয়ে এমন একটি সেক্টর তৈরি করতে চাই যেখানে আমাদের সন্তানেরা মাদক থেকে দুরে থেকে যেন তাদের মনকে প্রস্ফুটিত করতে পারে কারন আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ।
তিনি আরো বলেন- কেউ যেন ভবিষ্যতে আমাদেরকে কাঠগড়ায় না দাঁড় করাতে পারে সেজন্য আমরা সচেষ্ট থাকবো এবং আমি যেন আপনাদেরকে সাথে নিয়ে সবসময় ভালোর সাথে থাকতে পারি এবং খারাপের বিরোধিতা করতে পারি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক বদিউল আলম বদি, সদস্য সচিব আবু কাউছার, আহ্বায়ক সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, অবসরপ্রাপ্ত জেলা জজ জাফর আহমেদ, লেঃ কর্ণেল(অব.) কামরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো: ফারুকুল ইসলাম ভূঞা (ফারুক), কর্ণেল(অব.) হারুনুর রশীদ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. সাব্বির আহমেদসহ ৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ।
সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার এম আনোয়ারুল ইসলাম পলাশ বলেন, আমি একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিন্তু এখানে সামাজিক কাজ করতে এসেছি তাই দলের পরিচয়টা বড় কথা নয়।


মন্তব্য করুন