রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই অস্বাভাবিকভাবে শান্ত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা “লকডাউন” কর্মসূচির কারণে সকাল থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে সতর্কতা, আতঙ্ক এবং অনিশ্চয়তা। ফলে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম যান চলাচল দেখা গেছে। পরিবহন মালিকেরা বাস চালু রাখলেও যাত্রী সংকট তীব্র ছিল সব এলাকাতেই।
ঢাকার প্রধান সড়কগুলো, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও ক্যাম্পাস এলাকায় সকাল থেকে যে চিত্র দেখা গেছে,
তুলে ধরা হলো। রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকাগুলো সকাল ৮টা থেকেই অস্বাভাবিকভাবে ফাঁকা।
গুলিস্তান, পল্টন, শাহবাগ , মতিঝিল, কাওরান বাজার মোড়ে গাড়ি চলাচল ছিল কম।
ঢাকা মেডিকেল–হাইকোর্ট–গুলিস্তান, বংশাল, তাতীবাজার, রায়সাহেব ও সদরঘাট এলাকা অংশে রিকশার সংখ্যা ছিল বেশি, বাস ছিল কম।
মিটফোর্ড, নয়াবাজার গুলিস্তান, ফুলবাড়িয়া, বংশাল ও এর আশেপাশের এলাকার মার্কেটে সকাল ১১টা পর্যন্ত বেশিরভাগ দোকান আধা-খোলা অবস্থায় ব্যবসা চালায়।
দোকানি দেলোয়ার ডেনাইটবিডিকে জানান, সকালেই আসছি। কিন্তু লোকজন কম দেখে একটু দেরি করে খুলছি। পরিস্থিতি মোটামুটি ভালো আছে। পুলিশের উপস্থিতি আমাদের দোকান খোলায় সহায়তা করেছে। যদি আজকে কাস্টমার হবে কিনা সন্দেহ। “পরিবেশ বুঝে দোকান খুলেছি।ব্যবসা আজ প্রায় নেই।
আরেক ব্যক্তি যিনি অফিসের কাজে যাবেন মিরপুর বাস না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন। তিনি জানালেন আজকে রাস্তায় বাসের সংখ্যা অতি নগন্য। হাতে গোনা কিছু বাস রাস্তায় চলাচল করছে।এতে সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাবুবাজার থেকে গুলিস্তানগামী বিআরটিসি বাসের ড্রাইভার বলেন আজকে যাত্রী খুব কম। অন্যান্য দিনগুলোতে যেমন বাসে বসার জায়গা থাকতো না। কিন্তু লকডাউন হওয়ার কারনে যাত্রী কম পাচ্ছি।
উল্লখ্য, নিরাপত্তার কমতি নেই। ডিএমপি, র্যাব ও বিজিবির অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। কয়েকটি এলাকায় মোটরসাইকেল চলাচলে নজরদারি কড়া।
আগের দিন রাতের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে।


মন্তব্য করুন