ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

ডিআরএমসি’তে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা প্রতিমন্ত্রী পলকের

তথ্য প্রযুক্তি ডেস্ক
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   ১০৪ বার পঠিত
ডিআরএমসি’তে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা প্রতিমন্ত্রী পলকের

সংগৃহীত ছবি  

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ।
তিনি আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) উদ্যোগে আয়োজিত ‘সপ্তম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্প থেকে প্রতিষ্ঠানটির জন্য রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রথম ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। তারাই ২০৪১ সালে সামরিক কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, গবেষক, উদ্যোক্তা, উদ্ভাবক, সাংবাদিক কিংবা রাজনীতিবিদ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব প্রদান করবে।
তিনি আরো বলেন, আজকের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আমরা যেভাবে গড়ে তুলবো ৪১ সালের বাংলাদেশ কিন্তু সেভাবেই গড়ে উঠবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa