“দ্যা স্কলারস ফোরাম ঢাকা” কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবছর ৩০০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন দ্যা স্কলারস পরিচালক হেলাল উদ্দিন, সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র চেয়ারম্যান ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।” তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।

বিশেষ অতিথি ডঃ গোলাম রহমান ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র ভাইস চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন, স্কলার্স ফোরাম ঢাকার উপদেষ্টা জনাব আজিজুর রহমান আজাদ এবং  আরো উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক, এ্যাডভোকেট শাফিউল আলম, নির্বাহী পরিচালক ইউসুফ সাবের ।

এসময় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অনুপ্রেরণা লাভ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে আরও বেশি অঙ্গীকারবদ্ধ হবে বলে আয়োজকরা আশা প্রত্যাশা করেন।