মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকায় রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি.-এর যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

শুক্রবার(১২ ডিসেম্বর)  সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরা ১৮ সেক্টরের খেলার মাঠে এ বিনামূল্যের চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান ও উপস্থাপনায় ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন। আয়োজনকে সফল করতে নিবিড়ভাবে সহযোগিতা করে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি।

অনেক দিনের পরিকল্পনার ফলস্বরূপ আয়োজিত এই ক্যাম্পে এলাকার সাধারণ বাসিন্দা ছাড়াও সিকিউরিটি গার্ড, গৃহকর্মী, বাইরের দরিদ্র ও অসহায় মানুষজন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পান। এছাড়া দরিদ্র রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান।

ক্যাম্পে উপস্থিত ছিলেন রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ড. শরিফ উদ্দীন প্রামানিক, সদস্য প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি.-এর ডাইরেক্টর ফজলুর রহমান, ডা. অদ্বিতী রায় ও জেনারেল ম্যানেজার আলী আহাদ।

যেসব বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন

ইউরোলজি, অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান

অর্থোপেডিক, অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস
ডাঃ গোপাল ভার্মা, ডাঃ মোঃ তকবিরুল ইসলাম

নিউরোলজি, অধ্যাপক ডাঃ রাশিদুল হক রিমন

মেডিসিন, ডায়াবেটিস, লিভার গ্যাস্ট্রোএন্টারোলজি, ডাঃ আজিজা এম. এ রহমান

হেড-নেক ও ক্যান্সার সার্জারি, ডাঃ মোঃ আবুল হোসেন
জেনারেল, ল্যাপারোস্কপিক সার্জারি ও ইউরোলজি
অধ্যাপক ডাঃ দেব প্রসাদ পাল
ডেন্টাল, সহযোগী অধ্যাপক ডাঃ এম. আহমেদ এইচ (রবিন), চর্ম ও চর্ম-সার্জারি ডাঃ রাশীদুল হাসান, ডাঃ মৌসুমী আক্তার সাথী

গাইনী ও অবস, ডাঃ ফারহা করিম
বক্ষব্যাধী ডাঃ মোঃ মাহবুব ইসলাম
কার্ডিওলজি ডাঃ মোহাম্মদ মাহবুব উল আমিন
ডাঃ সালমান হোসেন। শিশু বিভাগডাঃ প্রিয়াংকা কুন্ডু  ডাঃ ফেরদৌস আরা জেনি (শিশু লিভার ও পরিপাকতন্ত্র পুষ্টি বিশেষজ্ঞ)

অনকোলজি, ডাঃ জান্নাতুল ফেরদাউস

চক্ষু,  ডাঃ মুক্তার আলী

পেইন ম্যানেজমেন্ট,  ডাঃ ফয়জুল হাসান চৌধুরী (ফ্লোবেল)

ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যবান সময় ও সেবার জন্য আয়োজকরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।