ঢাকার অদূরবর্তী কেরানীগঞ্জ উপজেলার আগান নগর এলাকার জাবালে নূর টাওয়ারে একটি পোশাক কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণ হচ্ছে। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা। এর মধ্যে আগুন পাশের আরও কিছু  ভবনেও ছড়িয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে ওই এলাকার জাবালে নূর টাওয়ারে গুদামে আগুন লাগে। দেশি বিদেশি বিভিন্ন জুট মাল ও পোশাক তৈরির কারখানা। কারখানা ভবনটি দশ তালা। ভবনটির সাথে আরও বেশ কিছু ভবন রয়েছে। আগুনের সূত্র পাত বিদ্যুৎ লাইন থেকে। কারখানার কতৃপক্ষ জানান প্রাথমিক অবস্থায় ভিতরে লোক ঘুমানো অবস্থায় ছিল পরে তাদের কে ভবন থেকে বের করে আনা হয়েছে। তবে কারখানার মালামাল সব বের করা সম্ভব হচ্ছে না   সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সরেজমিনে সকাল ৬ টায় দিকে দেখা যায়, আগুনের তাপের কারণে ভবনটির ১০০ মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না। এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। আশেপাশের ভবনের লোকদেরও নিরাপদ স্থানে যাওয়া ব্যবথা করছে। তাঁদের ভবনের পাশ থেকে সরিয়ে নিচ্ছেন।

মাহিন নামের এক ব্যক্তি যিনি পাশের ভবনে থাকেন তিন জানালেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিল্লাচিল্লি শব্দে ঘুম ভাঙে পরে বের হয়ে দেখি জাবালে নূর টাওয়ারে আগুন লেগেছে। আগুনের ফুলকি ক্রমে বাড়ছে। ফায়ারসার্ভিস কাজ করছে। সাধারণ জনগণের প্রতি আহ্বান আপনারা এখানে ভিড় না করে আগুন নেভাতে সহায়তা করুন।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা শাহিন বলেন, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না। এ কারণে আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছেন তাঁরা। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছেন বলেও জানান। আগুনের সূত্র পাত বিদ্যুৎ লাইন থেকে। এবং ভোর ৪ টার সময় এই আগুন লেগেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই ব্যক্তি

এদিকে কারখানাটিতে আগুন লাগার পর আশপাশের রাস্তায় চলাচলে সিথিল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।