ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর স্বেচ্ছায় মৃত্যুবরণ

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   ৬০ বার পঠিত
নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর স্বেচ্ছায় মৃত্যুবরণ

নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান অগট এবং তাঁর স্ত্রী ইউজিনি হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করলেন। আর এর সঙ্গেই শেষ হল তাঁদের দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পদে ছিলেন ভ্যান অগট। ক্রিশ্চান ডেমোক্র্যাটিক আপিল পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন তিনি।

গত সোমবার ভ্যান অগট-ইউজিনি আইনি পথে নিষ্কৃতি মৃত্যু বা ইউথেনেশিয়ার পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। দুজনেরই বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরে তাঁরা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলেও জানা গিয়েছে। ভ্যান অগট একটি মানবাধিকার সংস্থার কর্ণধারও ছিলেন।

এই ঘটনা উপলক্ষে তাঁদের তরফেই পরে বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে জানানো হয়, কোনও স্পেশাল ক্লিনিকে নয়, নিজেদের গ্রামের বাড়িতেই নিষ্কৃতিমৃত্যুর পথ বেছে নিয়েছেন এই দুজন। ওই বিবৃতিতেই বলা হয়েছে, মৃত্যুর সময়েও পরস্পরের হাত ধরে রেখেছিলেন তাঁরা। বিষ ইঞ্জেকশনের মাধ্যমে একই সঙ্গে মৃত্যুবরণ করেন তাঁরা।

নিষ্কৃতি-মৃত্যুর প্রবণতা ক্রমশই বাড়ছে নেদারল্যান্ডসে। গত বছর সরকারি অনুমতি নিয়ে এই ভাবে ২৯ যুগল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন সেখানে।-জি নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa