• শিরোনাম

    উত্তরায় মার্কেটে হামলা-লুটপাট: আসামি ৭০০ জন

    ডেনাইটবিডি ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২৬

    উত্তরায় মার্কেটে হামলা-লুটপাট: আসামি ৭০০ জন

    রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের অভিযোগে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

    সোমবার (১৬ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে অজ্ঞাত পরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    ওসি জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।

    এ দিকে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    তিনি আরও বলেন, সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
    7th Shawwal, 1447
    SalatTime
    Fajr4:41 AM
    Sunrise5:57 AM
    Zuhr12:04 PM
    Asr3:31 PM
    Magrib6:12 PM
    Isha7:27 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১৩১৫
    ১৬১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭
    ৩০৩১