• শিরোনাম

    জুলাই হত্যা মামলায় কাউন্সিলর হাসু গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

    জুলাই হত্যা মামলায় কাউন্সিলর হাসু গ্রেপ্তার

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে ডিএমপি তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, হাসুকে আজকে আদাবর এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন। তাকে কি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই হত্যা মামলার সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অপরাধের ত্রাস কায়েম করতেন কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসু।

    গত ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে তুলেছিলেন ক্যাডার বাহিনী। আদাবর ও শ্যামলী এলাকায় অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল করার অভিযোগ রয়েছে হাসুর ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। এছাড়া সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
    7th Shawwal, 1447
    SalatTime
    Fajr4:41 AM
    Sunrise5:57 AM
    Zuhr12:04 PM
    Asr3:31 PM
    Magrib6:12 PM
    Isha7:27 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১৩১৫
    ১৬১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭
    ৩০৩১