• শিরোনাম

    যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

    অনলাইন ডেস্ক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

    যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর এবং ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে অন্তত ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে ছড়িয়ে পড়া বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এছাড়া আরও ১০ জনকে সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

    জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, একই সময়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরির অভিযোগে আরও ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে অসংখ্য আটক ব্যক্তি গুম, নির্যাতন কিংবা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের শিকার হয়েছেন। এর মধ্যে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং মৃত্যুর ভয় দেখানোর মতো ঘটনাও রয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, আমি স্তম্ভিত যে, যুদ্ধের ভয়াবহ প্রভাবের পাশাপাশি ইরানের জনগণের অধিকারগুলো অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে কেড়ে নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

    তিনি বলেন, আমি ইরান সরকারকে আর কোনও মৃত্যুদণ্ড কার্যকর না করার, মৃত্যুদণ্ড প্রথা স্থগিত, যথাযথ আইনি প্রক্রিয়া ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার এবং অন্যায়ভাবে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    সূত্র: এএফপি

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০২৩

    ভোররাতে ইরানে হামলা

    ২৬ অক্টোবর ২০২৪

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১