• শিরোনাম

    ট্রাম্প ‌‌’মহা শয়তান’: মোজতবা খামেনি

    অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

    ট্রাম্প ‌‌’মহা শয়তান’: মোজতবা খামেনি

    পশ্চিম এশিয়ায় চলমান চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রণহুঙ্কার দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ‘মহা শয়তান’ বলে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, পারস্য উপসাগর ও ওমান সাগরে অশান্তি সৃষ্টিকারী বিদেশি শক্তিদের ‘পানির গভীরে’ নিক্ষেপ করা হবে।

    ৫৬ দিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রেক্ষাপটে তার এই বক্তব্য বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় মোজতবা খামেনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতিই অস্থিতিশীলতার মূল উৎস। তিনি বলেন, “আমেরিকার তথাকথিত সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, অন্যদের রক্ষা করা তো দূরের কথা। যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভ নিয়ে এখানে অশান্তি ছড়াতে আসে, তাদের জায়গা এ অঞ্চলে নয়-বরং পানির নিচে।”

    গত মার্চ মাস থেকে ইরান হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি রেখেছে, যা আজ ৫৫ দিন অতিক্রম করল। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং বিশ্ব অর্থনীতি ব্যাপক চাপের মুখে রয়েছে।

    প্রতিবেদনে জানা গেছে, ইরান একটি প্রস্তাব দিয়েছিল যে-তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে তারা হরমুজ প্রণালি খুলে দেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার পরই মোজতবা খামেনির এই কঠোর প্রতিক্রিয়া এল।

    মোজতবা খামেনি তার বক্তব্যে পারস্য উপসাগরের ওপর ইরানের একচ্ছত্র সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই নতুন ব্যবস্থাপনা অঞ্চলে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনবে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা-মুক্ত ভবিষ্যতের আহ্বান জানান।

    সূত্র: তাসনিম নিউজ

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১০ ফেব্রুয়ারি ২০২৩

    ভোররাতে ইরানে হামলা

    ২৬ অক্টোবর ২০২৪

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১