ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

এবার সুর পাল্টালেন আর্জেন্টিনাকে নিয়ে ভুল ভবিষ্যদ্বাণী করা ঘানার সেই ওঝা

রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৬০ বার পঠিত
এবার সুর পাল্টালেন আর্জেন্টিনাকে নিয়ে ভুল ভবিষ্যদ্বাণী করা ঘানার সেই ওঝা

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশন জারি রেখেছে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই জয় যেমন তাদের টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে, তেমনি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও শোরগোল ফেলে দেওয়া এক ভবিষ্যদ্বাণীকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ মাঠে গড়ানোর কয়েক দিন আগেই ঘানার বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও জাদুকর নানা কোয়াকু বনসাম অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন—লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে কেপ ভার্দে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বকাপের মঞ্চে এক অন্যরকম রোমাঞ্চ ও নাটকীয়তার জন্ম দেয়।

তবে মাঠের ফল যখন তাঁর করা ভবিষ্যৎবাণীর পুরো উল্টো হলো, তখন বনসাম ভক্তদের আরও বড় চমক দিলেন। নিজের ভুল ‘প্রেডিকশনের’ পক্ষে কোনো অজুহাত না দেখিয়ে, এই ঘানাইয়ান জাদুকর উল্টো ইনস্টাগ্রামে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে তাঁর উদ্দেশ্যে একটি বার্তা শেয়ার করেন।

মেসিকে ভালোবেসে বনসাম লেখেন, ‘আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে অনেক ভালোবাসি আমার ভাই মেসি। কফি ‘উ’ কফির (আঞ্চলিক আধ্যাত্মিক শক্তি) সমস্ত ক্ষমতা তোমার সহায় হোক। ক্ষমতা চিরন্তন।’

মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা তাঁর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করার ঠিক পরপরই মেসির প্রতি এই ভালোবাসা প্রকাশ করায় স্বাভাবিকভাবেই পোস্টটি সবার নজর কেড়েছে। একই পোস্টে বনসাম তাঁর অনুসারীদের সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে প্রতারিত করা হচ্ছে, সেগুলো থেকে যেন সবাই সাবধান থাকে।অথচ নকআউট পর্বের এই ম্যাচের আগে বনসামের সুরে ছিল চরম আত্মবিশ্বাস। তিনি জোর দিয়ে বলেছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে কেপ ভার্দে এবার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি ঘটাবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি; চার বছর আগে কাতারে জেতা ট্রফি ধরে রাখার মিশনে মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা অনায়াসে পরের রাউন্ডে চলে গেছে।

জাদুকরের এই ভোলবদল নিয়ে এখন ইন্টারনেটে হাসির রোল উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা মজার সব মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘আজকে ঘানার জাদুকরের জীবনের সবচেয়ে খারাপ দিন।’ কেউ আবার টিপ্পনী কেটে বলছেন, ‘মনে হচ্ছে আপনার কালো জাদুর মেয়াদ শেষ হয়ে গেছে!’ একজন তো মজা করে পরামর্শই দিয়ে বসেছেন, ‘ভাই, এবার জাদুকরের পদ থেকে ইস্তফা দিন।’ আর সবচেয়ে আলোচিত কমেন্টটি ছিল—‘মেসি জাদুকরের মন্ত্রই (স্পেল) ভেঙে দিয়েছেন।’

মেসিকে নিয়ে হইচই ফেলে দেওয়া নানা কোয়াকু বনসাম কিন্তু ফুটবল বিশ্বে একদম নতুন কেউ নন। বড় কোনো ফুটবল টুর্নামেন্ট এলেই পাদপ্রদীপের আলোয় চলে আসাটা তাঁর পুরোনো অভ্যাস। হাইপ্রোফাইল সব ফুটবল ম্যাচ নিয়ে এমন সব অদ্ভুত ও সাহসী ভবিষ্যৎবাণী করে গত কয়েক বছরে আন্তর্জাতিক মহলেও বেশ পরিচিতি পেয়েছেন এই ঘানাইয়ান আধ্যাত্মিক নেতা।

চলতি বিশ্বকাপেরই গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ঘানা। সেই ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, তিনি নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে বিশেষ ‘আধ্যাত্মিক আচার’ বা কালো জাদু করছেন। কাকতালীয়ভাবে ইংল্যান্ড ও ঘানার সেই ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। ম্যাচ শেষে বনসাম প্রকাশ্য উদযাপনে মাতেন এবং দাবি করেন—তাঁর জাদুর জোরেই কেইন গোল পাননি। এর কয়েক দিন পর পানামার বিপক্ষে হ্যারি কেইন গোল করলে বনসাম আবারও দাবি করেন, তিনি কেইনকে তাঁর ‘মন্ত্র’ থেকে মুক্তি দিয়েছেন বলেই কেইন গোল করতে পেরেছেন!

জাদুকরের এমন কাণ্ড নিয়ে বাইরে যতই হাসাহাসি চলুক না কেন, আর্জেন্টিনা শিবিরের পুরো মনোযোগ কিন্তু এখন শুধুই ফুটবলে। শেষ ৩২-এর বাধা পার করে লিওনেল স্কালোনির শিষ্যরা এখন ‘ব্যাক-টু-ব্যাক’ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অবিচল। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa