ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

আবারও জাতীয় বাস্কেটবল দলের প্রাথমিক স্কোয়াডে জাবি শিক্ষার্থী সাঞ্জু

জাবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৪৫ বার পঠিত
আবারও জাতীয় বাস্কেটবল দলের প্রাথমিক স্কোয়াডে জাবি শিক্ষার্থী সাঞ্জু

বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাহানুর রহমান সাঞ্জু। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের প্রাথমিক দলে সুযোগ পাওয়ায় নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

সাঞ্জু জানান, ২০২১ সালে সর্বশেষ নিয়মিত প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার-ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গিয়ে পায়ের লিগামেন্টে চোট পান। পরে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে ফিরতে ২০২৩ সালের বেশির ভাগ সময় চলে যায়।

শাহানুর রহমান সাঞ্জু বলেন, “২০২১ সালে লাস্ট খেলছি। এরপর ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার-ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর সার্জারি করে ঠিক হয়ে মাঠে নামতে নামতে ২০২৩ সালের বেশির ভাগই শেষ হয়ে যায়। পরে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে শুরু করি।”

জাতীয় দলে ফেরার প্রচেষ্টার বিষয়ে সাঞ্জু বলেন, “এরপর ২০২৪ সালে জাতীয় দল মালদ্বীপে খেলতে যায়। সেবার আমার জায়গা হয়নি। আমি তখনও নিজেকে সেরা হওয়ার দৌড়ে তৈরি করছিলাম। এরপর ২০২৪ সালের শুরুর দিকে নেপালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর হয়ে 3×3 খেলার মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফেরত আসি।”

তিনি আরও বলেন, “তারপর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের আর কোনো টুর্নামেন্ট হয়নি। যা হয়েছে, সব দেশের অভ্যন্তরীণ পর্যায়ে। এবার প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আবার জায়গা হলো।”

দীর্ঘ চোট ও মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরতে পারাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সাঞ্জু। এখন চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa