https://daynightbd.com


ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ছবিশিকারিদের সঙ্গে তাপসী পান্নুর উত্তপ্ত বাক্যবিনিময় নতুন কোনো ঘটনা নয়। মুম্বাইয়ে একাধিকবার ছবিশিকারিদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন এই অভিনেত্রী।
আর সেই কারণেই নেটাগরিকদের একাংশ তাঁকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ করেন। এবার সেই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চনের সঙ্গে তুলনা প্রসঙ্গে তাপসী জানান, বিষয়টিকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং প্রশংসা হিসেবেই নেন।
তাপসী বলেন, ‘আমি এটাকে প্রশংসা হিসাবেই দেখি। আমি সবসময় ইতিবাচক দিকটাই দেখি। তিনি খুব ভালো অভিনেত্রী এবং অত্যন্ত দৃঢ়চেতা এক জন নারী। আমার সঙ্গে উনার তুলনা করে মানুষ আসলে আমার প্রতিই সদয় হচ্ছেন।সত্যি বলতে, আমি কিছুই পরোয়া করি না। আমি জানি, কখনও কারও দিকে চিৎকার করে কথা বলিনি। আমি মোটেই তেমন নই।’ অভিনেত্রীর দাবি, নিজের সীমারেখা সম্পর্কে তিনি বরাবরই স্পষ্ট। তাঁর মতে, একজন নারী নিজের সীমারেখা নির্দিষ্ট করে দিলে অনেকের কাছেই তাঁকে কঠিন বা ভয়ঙ্কর মনে হয়।
তাপসী আরো বলেন, ‘আমি কাউকে গালিগালাজ করি না। আমার সীমারেখা খুব স্পষ্ট। আর যে নারীর নিজের সীমারেখা পরিষ্কার, তাঁকে অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হয়। আসলে আমার কাছ থেকে একটু বেশি নরম এবং অতিরিক্ত ভদ্র আচরণ আশা করা হয়। অথচ উল্টো আমার ওপরেই চিৎকার করে কথা বলা হয়। এটা আমার ভালো লাগে না।’
