ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক জাবির কেন্দ্রীয় মেডিকেলে পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়ার অভিযোগ জনগণের দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফেরার হুমকি দেওয়া হয়: শফিকুর রহমান তরুণরা চাইলে দেশ বদলে দেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি : পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করা হোক: নাহিদ ইসলাম ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
Advertise with us

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল পুরো টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’, দুই বাংলার দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, চলতি বছরের শেষেই জীবনের নতুন এই ইনিংস শুরু করতে পারেন অভিনেত্রী।

টলিপাড়ার এক সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। চোখজুড়ানো পাহাড়ের কোলে কালিম্পংয়েই বসতে পারে তার বিয়ের জমকালো আসর।

কাকে বিয়ে করছেন নায়িকা? শোনা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন; ভারতের নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। এটাই আপাতত গুঞ্জন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী। গতানুগতিক ছকের বাইরে গিয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়েন। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ হন।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা এবং নতুন একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। আগামী দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসবে তার নতুন এই ছবি। পেশাগত এত সব ব্যস্ততার আড়ালেই নিঃশব্দে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি বিনোদন জগতের বড় একটি অংশের। ভক্তদের ধারণা, খুব শিগগিরই নিজ মুখে এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাবেন মিমি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa