নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক এ সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণগুলো সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

উচ্চপর্যায়ের এ সাইড ইভেন্টে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।