ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্কুলিং মডেল রূপান্তর, প্রশাসনিক ভবন চালু এবং দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে আগামীকাল (২৭ সেপ্টেম্বর) থেকে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ব্যাচ (২০২১-২২) সেশন -এর শিক্ষার্থীরা এই আন্দোলনের ডাক দেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য অধিকার, শিক্ষা, প্রশাসনিক কাঠামো ও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানসিক স্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শিক্ষারর্থীদের দাবিসমূহ
১.ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর করতে হবে।২. ২০২১-২২ সেশন থেকে শুরু করে সকল সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে দ্রুত একাডেমিক রোডম্যাপ ঘোষণা করতে হবে। ৩. সাতটি ক্যাম্পাসের যেকোনো একটি ক্যাম্পাসে অবিলম্বে প্রশাসনিক ভবন চালু করতে হবে। ৪. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে।
নিজেদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার তাগিদে শিক্ষার্থীরা আগামীকাল সকাল ১০:০০ টা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের এই যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।



মন্তব্য করুন