রবিবার (২৭ সেপ্টেম্বর) কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদল কতৃক আয়োজিত ‘ নবীনবরণ অনুষ্ঠান- ২০২৬’ অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের  মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিক্ষার্থীদের উদ্দশ্যে একথা বলেন।
‎
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা যে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে, সেই নৈতিক চিন্তা আমাদের ভেতরে থাকা প্রয়োজন। আমরা যদি শুধু শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু আমার ভেতর নৈতিকতা না থাকে, তবে শুধু সেই শিক্ষা  ভয়ংকরও হয়ে উঠতে পারে।”
‎
‎জুলাই আন্দোলনকে স্মরণ করে তিনি বলেন, “যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ও অংশ নিয়েছে তারাই আজ এখানে উপস্থিত। আমরা আজ যে সুযোগ পেয়েছি তাকে কাজে লাগিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এই দেশ গঠনের মূল দায়িত্ব গ্রহণ করতে হবে নবীনদের।”
‎
‎নিজ রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা প্রসঙ্গে তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি। একজন ন্যায়নিষ্ঠাবান ও একজন মুসলিম হিসেবেও যে রাজনীতি করা যায় তার রাজনীতি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যেসব কাজ অসমাপ্ত রয়ে গেছে, তা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।”
‎
‎তিনি আরো বলেন,  শিক্ষা, ঐক্য ও প্রগতি ছাত্রদলের মূলনীতি ছাত্রদলের মূলনীতি।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতি এই মূলনীতিকে ধারণ করে শিক্ষার্থীদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।