স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবরের) এ দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

স্পেনের ট্রেন অপরারেটর এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বিস্তারিত কোনো কিছু জানায়নি।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানায়, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অত্যন্ত দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেন, এ দুর্ঘটনায় তিনি ‘অবাক’ হয়েছেন।