ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, আটক ১৭ হাজার

ডেনাইট ডেস্ক
রবিবার, ০২ জুলাই ২০২৩   ১০৮ বার পঠিত
অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, আটক ১৭ হাজার

ফাইল ছবি  

অনুমতি ছাড়া পবিত্র হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজারেরও বেশি জনকে আটক করেছে সৌদি আরবের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। শনিবার (১ জুলাই) এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

জননিরাপত্তার বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেছেন, ‘শুক্রবার পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ৬১৫ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৯ হাজার ৫০৯ জনকে রেসিডেন্সি নীতি, কর্ম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং পুরো দেশজুড়ে ১০৫টি ভুয়া হজ ক্যাম্পেইন করার দায়ে আটক করা হয়েছে এবং তাদের সবাইকে বিচারের জন্য পাবলিক প্রসিকিউসনে পাঠানো হয়েছে।

হজের নিরাপত্তার দায়িত্বে থাকা এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অনুমোদন ছাড়া হজ করতে আসার চেষ্টাকালে মক্কার প্রবেশদ্বার থেকেই ২ লাখ ২ হাজার ৬০৯ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশের অনুমতি না থাকায় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যান মক্কায় ঢোকার আগে ফিরিয়ে দেওয়া হয়েছে।

হজ পালনের অনুমোদন না থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে মক্কায় নিয়ে আসার অপরাধে ৩৩ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেছেন, হজের নিরাপত্তা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে খুবই কার্যকরভাবে নিরাপত্তা এবং সাংগঠনিক পরিকল্পনা প্রয়োগ করেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa