বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা। আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। তবে সিরিজের আগের দিন কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা।
পাথুম নিশাঙ্কা চোট কাটিয়ে এই স্কোয়াডে ফিরেছেন। দলে রয়েছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নও। যেখানে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে যান দাসুন শানাকা, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানারা।
ওয়ানডে দলের শক্তি বাড়াতে দল যোগ দিয়েছেন লাহিরু কুমারাও। তার সঙ্গে বোলিং বিভাগের দায়িত্বে আছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও দিলশান মাদুশঙ্কা।
আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।
শ্রীলংকা ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।


মন্তব্য করুন