তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় বাজে শুরু বাংলাদেশের। ব্যাট করতে নেমে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। প্রথম বলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
১৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে।
দলীয় ১৪ রানে দিলশান মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। দিলশান মাদুশঙ্কার বলে মাহেশ থিকশানার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। এদিকে উইকেট হারিয়ে সাজঘরে ফিরেছেন তাওহিদ হৃদয়।
৩৫ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন মাহমুদউল্লাহ ও অধিনায়ক নাজমুল হোসেন। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।


মন্তব্য করুন