ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

ফের ফেসবুকে সমস্যা

তথ্য-প্রযুক্তি ডেস্ক
বুধবার, ২০ মার্চ ২০২৪   ২৩৮ বার পঠিত
ফের ফেসবুকে সমস্যা

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া হিসেবে বহুল পরিচিত এবং জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ফের সমস্যা দেখা দিয়েছে। ২০ মার্চ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছিল না। একই সঙ্গে ফেসবুকের সার্চ রেজাল্টও একদম খালি দেখাচ্ছিল।

এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এ সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই আবার জানিয়েছেন―ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাকটিভ থাকার পরও অ্যাকটিভ দেখাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনো ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত ৫ মার্চ বিশ্বব্যাপী ফেসবুকের কার্যক্রম এক ঘণ্টা সময়ের জন্য একদম বন্ধ হয়ে যায়। ওই দিন ফেসবুকে লগইন করা আইডিগুলোর অটোমেটিক লগআউট হয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবহারকারীরা। অধিকাংশই ভেবেছিলেন হয়তো আইডি হ্যাকড হয়েছে। তবে প্রায় ঘণ্টাখানেক পর অটোমেটিক আবার ঠিক হয়েছে আইডিগুলো।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa