ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

অ্যাপলের আইপ্যাড প্রো কবে মার্কেটে আসবে জানা গেল

তথ্য-প্রযুক্তি ডেস্ক
রবিবার, ৩১ মার্চ ২০২৪   ১০৩ বার পঠিত
অ্যাপলের আইপ্যাড প্রো কবে মার্কেটে আসবে জানা গেল

শিগগিরই বাজারে আসতে চলেছে অ্যাপলের নতুন আইপ্যাড। মে মাসের শুরুতেই আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ার এই দুটি মডেল উন্মোচন করার পরিকল্পনা করছে টেক জায়ান্টটি। সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এর আগে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে নতুন আইপ্যাড উন্মোচনের প্রাথমিক পরিকল্পনা ছিল অ্যাপলের। তবে ডিভাইসের সফটওয়্যার নিয়ে এখনো কাজ চলায় সময় এক মাস পিছিয়েছে।

আইপ্যাড প্রো মডেলগুলোয় অ্যাপলের হালনাগাদ এম৩ চিপ থাকবে। এছাড়া, ম্যাজিক কিবোর্ড ও নতুন ডিজাইনের অ্যাপল পেন্সিলও থাকবে। আর আইপ্যাড এয়ারে নতুন একটি প্রসেসর আসছে। পাশাপাশি ১২ দশমিক ৯ ইঞ্চির স্ক্রিন থাকছে ডিভাইসটিতে।

এদিকে আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারের উন্মোচনের বিষয়ে অ্যাপলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। টেক জায়ান্টটি বর্তমানে এআই অংশীদারিত্ব নিয়ে আলোচনায় রয়েছে এবং আইওএসের উল্লেখযোগ্য সিস্টেম আপডেট নিয়ে কাজ করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa