ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে দ্রুত যা করবেন

তথ্য-প্রযুক্তি ডেস্ক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪   ২৪৪ বার পঠিত
বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে দ্রুত যা করবেন

বর্তমান সময়ে যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন ছাড়া চলেই না। আমাদের নিত্যদিনের নানান কাজ সহজ হয়েছে এই মোবাইল ফোনের কল্যাণে। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কমবেশি সারা দিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে যেকোনো সময়ই ফোন ভিজে যেতে পারে। ফলে যাঁদের পানিরোধী ফোন নেই, বৃষ্টি তাঁদের জন্য ভীতিকরই বটে। তবে কিছু কৌশল অবলম্বন করে বর্ষা মৌসুমে ফোনের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা এড়ানো যায়।

বৃষ্টির পানি থেকে ফোনকে নিরাপদ রাখার কৌশলগুলো দেখে নেওয়া যাক:

১. যখন খেয়াল করবেন আপনার মোবাইল ফোন ভিজে গেছে সবার আগে ফোনেই সুইচ অফ করুন। কোনো অবস্থাতেই ভিজে যাওয়া ফোন ব্যবহারের চেষ্টা করবে না।

২. মোবাইল ফোন ভিজে গেলে দ্রুত সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। কারণ, পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৩. ফোনের পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমন স্থানে রাখুন। অনেকেই পানিতে ভিজে যাওয়া ফোন চালের ড্রামে রাখে। এতে চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে। এছাড়াও সিলিকা জেলে রাখতে পারলেও ফোনের পানি দ্রুত শুকিয়ে যাবে।

৪. ভিজে যাওয়া মোবাইল ফোন ভুলেও চার্জে দিবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলেই চার্জ দিতে হবে। কারণ এতে করে যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে।

৫. ফোনে যদি ব্যাটারি খোলার সুযোগ থাকে তাহলে ব্যাটারি খুলে আলাদা রাখুন।

৬. যদি মনে হয় ফোনের অবস্থা অনেক বেশি খারাপ তাহলে দ্রুত একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে যান। এক্ষেত্রে অনুমোদিত পরিষেবা কেন্দ্র ফোন নিয়ে গেলে বেশি ভালো।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa