আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠতে যাচ্ছে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। সময় হিসাবে বাকি এখনো প্রায় দেড় মাস। তবে দল ঘোষণার লড়াইয়ে সবার আগেভাগেই স্কোয়াড দিলো লাতিন জায়ান্ট ব্রাজিল। ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে বড় চমক দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

২৩ সদস্যের ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো, রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররাও। দলে জায়গা হয়নি পুনর্বাসনে থাকা নেইমার জুনিয়রের। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। এছাড়াও বড় চমক ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্দরিক সুযোগ পেয়েছেন।

কোপার আগেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
আগামী ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এদিকে এবারের কোপা
সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। এরপর ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন, বেনতো, এডার্সন
রক্ষণভাগ: বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, অ্যারেনা, ওয়েনদেল
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, গিমারেস, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এন্দরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।