আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য কীর্তি গড়েছেন বাবর আজম।

টি-টোয়েন্টিতে ৫০ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় সবাইকে ছাড়িয়ে গেছেন পাকিস্তান অধিনায়ক। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ৩৯ বার ৫০ বা পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর আজম। এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এতেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েন বাবর।