টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলো টাইগাররা।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা