গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ২৬টি ছাগল। সোমবার রাত ১০টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের চৌধুরী টেক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই এলাকার পিয়াস মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।। এলাকার লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ির কক্ষে থাকা ২৬টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা যায়।
আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, পিয়াস মন্ডলের বাড়ির কক্ষে থাকা ২৬টি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



মন্তব্য করুন