ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

ভিসা ছাড়াই যে অপরুপ সৌন্দর্যের দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   ১১০ বার পঠিত
ভিসা ছাড়াই যে অপরুপ সৌন্দর্যের দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

পূর্ব আফ্রিকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়া, ছবি: সংগৃহীত  

সম্প্রতি নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্কসহ বেশ কিছু দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার একই ধরনের উদ্যোগ নিল পূর্ব আফ্রিকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়া। আর পাঁচ দিন পর বাংলাদেশিসহ বিশ্বে সব দেশের নাগরিকরাই ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির সরকারের বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত ১২ ডিসেম্বর ঘোষণা দেন, কেনিয়ায় আসতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

তিনি জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।

স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী নায়রোবিতে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না। আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো।

এর আগে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি।

প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশটির অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। দেশটিতে যাওয়া পর্যটকরা সাফারি উপভোগের সুযোগ ও ভারত মহাসাগরের উপকূলে ছুটির দিন উপভোগ করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa