ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা

ডেনাইটবিডি ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   ৫৭ বার পঠিত
আখেরি মোনাজাতে বিশ্ব উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা

ছবি-সংগৃহীত  

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে বিশ্বশান্তি, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ, সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার সাফল্য কামনা করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ২৫ মিনিটব্যাপী চলে মোনাজাত। এতে মুসল্লিদের কান্নার রোল পড়ে যায়।

আখেরি মোনাজাত ঘিরে এদিন ভোর থেকে লোকারণ্য টঙ্গী এলাকা। ময়দানে জায়গা না পেয়ে লাখো মানুষ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হয়েছেন। টঙ্গী-উত্তরার সব সড়কে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। সবাই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

ময়দানের ভেতরে যারা জায়গা পাননি তারা সড়কেই পলিথিন ও কাগজ বিছিয়ে অবস্থান নিয়েছেন। সড়কে নারী মুসল্লিদেরও অবস্থান নিতে দেখা গেছে।

মোনাজাতে কায়মনোবাক্যে বারবার মুসলিম উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে সব ধরনের পাপাচার, অন্যায়, অবিচার থেকে বেঁচে থাকার কথা বলা হয়। স্রষ্টার কাছে অন্তরের আত্মশুদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা এ সময় কান্নার স্বরে আমিন আমিন বলতে থাকেন।

মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে বিশ্ব ইজতেমাগামী গণপরিবহন চলাচল বন্ধ থাকে। ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa